বর্তমানে ঢাকা শহরে কোন একটি নির্দিষ্ট এলাকায় মধ্যে সবচেয়ে বেশি ফ্লাট বিক্রয় হয়ে থাকে বসুন্ধরা আবাসিক এলাকায়।নতুন ফ্ল্যাটের পাশাপাশি পুরাতন বা সেকেন্ড হ্যান্ড প্রচুর ফ্ল্যাট এখানে প্রতি বছর বিক্রি হয়ে থাকে।একজন সচেতন ক্রেতা হিসেবে ফ্লাট কেনার জন্য বেশ কিছু ডকুমেন্ট যাচাই-বাছাই করে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।কিন্তু বেশিরভাগ ক্রেতা বা বিনিয়োগকারী কি কি ডকুমেন্ট চেক করতে হবে এবং কিভাবে সেটা করতে হবে এ বিষয়ে সঠিক ধারণা না থাকার কারণে সর্বনিম্ন সার্ভিস চার্জ এর বিনিময় এই সার্ভিসগুলো নিয়ে থাকেন যা ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে।
একজন সচেতন ক্রেতা হিসাবে প্রাথমিক ভাবে যে চারটি বিষয় জেনে নেওয়া প্রয়োজন :
১)আপনি যে ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন তার বাজার মূল্য ঠিক আছে কিনা এবং এই ফ্ল্যাটটির কি কি ডকুমেন্ট ভেরিফিকেশন করা প্রয়োজন
২)কিভাবে বা কি প্রক্রিয়ার মধ্য দিয়ে সঠিক উপায়ে সকল ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে।
৩)উক্ত ফ্লাটের ডকুমেন্ট সঠিক উপায় যাচাই-বাছাই করতে সর্বনিম্ন কয় কর্ম দিবস প্রয়োজন।
৪)সকল ডকুমেন্ট যাচাই-বাছাই করা জন্য সার্ভিস চার্জ কি রকম হতে পারে
প্রথমে একজন প্রফেশনাল রিয়েল এস্টেট পরামর্শক এর সাথে সরাসরি কথা বলে উপরোক্ত চারটি বিষয়ে ধারণা নিবেন এবং ফ্লাট কেনার একটি চেকলিস্ট সংগ্রহ করে নিতে হবে।তারপর পরামর্শকে ওই ফ্ল্যাটটি ভিজিট করাবেন। আপনার প্রপার্টির ধরন অনুযায়ী পরামর্শক আপনাকে কি কি ডকুমেন্ট যাচাই-বাছাই করা প্রয়োজন হবে একটি লিস্ট তৈরি করে দিবেন। তারপর সেই লিস্ট অনুযায়ী বিক্রেতা বা তার প্রতিনিধির কাছ থেকে সকল ডকুমেন্ট সংরক্ষণ করে পরামর্শকের মাধ্যমে যাচাই-বাছাই করে একটি আইনগত মতামত গ্রহণ করবেন।
সাধারণত একটি ফ্লাট ক্রয়ের জন্য যে সকল ডকুমেন্ট যাচাই-বাছাই করা প্রয়োজন হয় তার নিম্নে উল্লেখ করা হলো :
১)জমির মূল দলিল বা সার্টিফাইড কপি
২)ভায়া দলিল
৩)সকল পর্চা (সিএস, এসএ, আরএস,সিটি জরিপের খতিয়ান)
৪)জমির নামজারি, ডিসিআার ও হালনাগাদ খাজনা পরিশোধের রশিদ
৫)ফাইনাল এলোটমেন্ট লেটার
৬)পাওয়ার অফ এটনি (যদি প্রয়োজন হয়)
৭)রাজউক প্লেন পাশের নকশা ও ছাড়পত্র
৮)ফ্লাটের মূল দলিল বা সার্টিফাইড কপি
৯)ফ্ল্যাটের নামজারি,ডিসিআার ও খাজনা পরিশোধের রশিদ
১০)বিক্রেতার এনআইডি,ছবি ও আয়কর রিটার্ন
উপরে উল্লেখিত ডকুমেন্ট সব প্রয়োজন নাও হতে পারে আবার প্রোপারটির ধরন অনুযায়ী আরো কিছু ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। ডকুমেন্ট ভেরিফিকেশনে প্রাথমিক উপায় হচ্ছে দলিলে নকল কপি উত্তোলন করা। দলিলের নাম্বার ও তারিখ দিয়ে নকল কপি সাব রেজিস্টার অফিস থেকে উত্তোলন করা যায়। নকল উত্তোলন করলে অবশ্যই সাব রেজিস্টারের সিল ও স্বাক্ষর আছে কিনা দেখে নিতে হবে ।দলিল উত্তোলন করে মূল দলিলের সাথে সব তথ্য চেক করে নিতে হবে। এছাড়া এই দলিল থেকে পরবর্তীতে আর কোন দলিল হয়েছে কিনা সেটাও তল্লাশি করে জানা যায় এবং কোন মামলা বা বন্ধক দেওয়া আছে কিনা সেটা দায়মুক্ত সনদের মাধ্যমে পাওয়া যাবে। এই কাজটি সম্পাদন করতে কমপক্ষে পাঁচ থেকে ছয় কর্ম দিবস প্রয়োজন হবে। বিগত দিনের উক্ত প্রপারটির মালিকানা হস্তান্তর (চেইন অফ ওনারশিপ) ভায়া দলিল অনুযায়ী ধারাবাহিকতা পরামর্শকের মাধ্যমে বুঝে নিতে হবে। নামজারি ও ডিসিআার আপডেট কপি হলে কিউ আর কোড স্ক্যান করে যাচাই করা যাবে। তবে পুরাতন হলে ম্যানুয়ালি ভূমি অফিসে চেক করতে হবে। খাজনা পরিষদের রশিদ ও স্ক্যান করে যাচাই করা যাবে। রাজউক প্লেন পাস স্মারক নাম্বারটি কিউ আর কোড বা ম্যানুয়ালি যাচাই করা যায়। সকল পর্চা (সিএস,এসএ, আরএস, সিটি জরিপ) এর খতিয়ান ও দাগ নাম্বার DLRMS অ্যাপস এর মাধ্যমে এবং প্যানটাগ্রাফ ম্যাপ থেকে ম্যানুয়াল চেক করতে হবে।
আপনি যে ফ্ল্যাটটি কিনতে চাচ্ছেন তার ডকুমেন্টেশন চেক করতে কেমন সার্ভিস চার্জ লাগবে এটা নির্ভর করছে কি কি ডকুমেন্ট চেক করতে হবে।প্রতিটি প্রপারটির প্রয়োজনীয় ডকুমেন্ট কিছুটা ভিন্ন হয়ে থাকে।এছাড়া যে ব্যক্তি বা কনসালটেন্ট এর মাধ্যমে এই ডকুমেন্টেশন যাচাই-বাছাই করবেন তার অভিজ্ঞতা এবং কাজের দক্ষতার উপর সার্ভিস চার্জ নির্ধারণ হয়ে থাকে।
ডকুমেন্ট যাচাই-বাছাই করার পর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দলিল লেখা এবং রেজিস্ট্রেশন কার্য সম্পাদন করা। এক্ষেত্রে একজন লাইসেন্সধারী দলিল লেখক এর মাধ্যমে দলিল লেখাবেন এবং যার মাধ্যমে ডকুমেন্টেশন চেক করিয়েছেন উনাকে দিয়ে দলিলের সবকিছু পুনরায় রিভিউ করে ফাইনাল করতে হবে। ফ্লাট রেজিস্ট্রেশন করতে কত টাকা খরচ হবে এটা নির্ধারণ হয় মূলত সর্বনিম্ন মৌজার ভ্যালু, জমির শ্রেণী (ভিটি, নাল, চালা,বোর) এবং ফ্ল্যাটের আয়তনের উপর।রেজিস্ট্রেশনের পর রশিদ এবং সার্টিফাইড কপি বুঝে নিতে হবে। ভবিষ্যতে ফ্লাটটি বিক্রি অথবা মূল দলিল সংগ্রহের জন্য এই রশিদ এবং সার্টিফাইড কপি অবশ্যই প্রয়োজন হবে।
প্লট বা ফ্ল্যাটের ডকুমেন্টেশন চেক এবং রেজিস্ট্রেশন কার্য সম্পাদন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন Accept Consultancy Service +8801942-119900,Rupayan Shopping Square, Bashundhara R/A
![]() |
| Md.Shafiul Islam Rayhan (Real Estate Consultant) |


0 মন্তব্যসমূহ